আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে ৫ দিনব্যাপী কাব স্কাউট লিডার কোর্সের উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও গৌরিপুর উপজেলা স্কাউট এর সভাপতি মারুফ হাসান। বুধবার দুপুরে গৌরিপুরের রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫দিনব্যাপী ৫১ও ৫২তম কাব স্কাউট ইউনিট লিডার কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটের কমিশনার মনিকা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা কাপ লিডার আনোয়ারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাবুলের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম, কোর্স লিডার এএসএম মোবারক হোসেন ও বিদ্যুৎ কুমার নন্দী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ আঞ্চলিক শাখার এ এল টি মোঃ শাহজাহান মোল্লা, উডব্যাজার নয়ন কুমার দাস, কামরুন নাহার, শাহানারা ফেরদৌস, মোঃ তৌহিদুল আনিস খান, মোহাম্মদ ইমাম উদ্দিন,আরিফুল ইসলাম,সুনীল কুমার মহাপাত্র প্রমুখ। উল্লেখ্য যে গৌরীপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা,কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ ১৩ জানুয়ারি হতে ১৭জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী এ কোর্সে অংশগ্রহণ করেন।
Leave a Reply