সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যমুনা ব্যাংকের জালিয়াতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যমুনা ব্যাংকের জালিয়াতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ে হাওলাদার হিমাগার লিঃ এর একশত কোটি টাকার জামানতকৃত নিজস্ব সম্পত্তি জালিয়াতি করে ভূয়া নিলামের মাধ্যমে যমুনা ব্যাংক ঠাকুরগাও শাখা কর্তৃপক্ষ আত্মসাত করছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম হাওলাদার।

বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার জগন্নাথপুরে হাওলাদার কোল্ড স্টোর চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, কোল্ড স্টোর ব্যবসা করার লক্ষ্যে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর যমুনা ব্যাংক ঠাকুরগাঁও শাখা হতে কৃষি ভিত্তিক শিল্প ঋণের আওতায় এক হাজার ৩৮ দশমিক ৫ শতাংশ জমি যার আনুমানিক মূল্য একশত কোটি টাকার মর্গেজে ১৩ শতাংশ সুদে ৬ কোটি ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করি এবং সে টাকাও পেয়েছি কয়েক দফায়।কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ১৩ শতাংশ সুদের পরিবর্তে বর্তমানে ১৯ শতাংশ হারে সুদ দাবি করছে। ২০১৪ সালে আলু ব্যবসায়ায় ধস নামাসহ নানা কারণে উত্তোলন করা ঋণের মধ্যে প্রায় ৫ কোটি টাকা পরিশোধ করি এবং গত বছরের (২০২০ সাল) ১৫ মার্চ আরও আড়াই কোটি টাকার পে-অর্ডার পাঠাই, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা গ্রহন করেননি বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

তিনি বলেন, এ বিষয়ে বহুবার যমুনা ব্যাংক ঠাকুরগাঁও শাখা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সুরাহা চাইলে কোন সহায়তা তো করেইনি বরং চেক জালিয়াতির আশ্রয় নিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে ব্যাংকটি।২০১৪ সালে আলু ব্যবসায় চরম ক্ষতির সম্‌মুখীন হওয়ায় সাড়ে ২৪ কোটি ক্ষতিপুরণ মামলা করায় হাইকোর্ট ডিভিশন মামলাটির মমর্মতা বুঝে তা স্থগিত করে।ফলে ২০২০ সালের ৭ অক্টোবর জেলা দায়রা জজ আদালতে আবারও ১৩ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করে শাখা ব্যবস্থাপক।

শুধু এতেই ক্ষান্ত থাকেনি-জালিয়াতির আশ্রয় নিয়ে পত্রিকা ডাম্পিং করে ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে ওই ব্যবসায়ীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আব্দুস সালাম হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com