আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ১৩ জানুয়ারী বুধবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিট পুলিশিং পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন জনস্বার্থে এবং সকল প্রকার পুলিশি সহায়তা পেতে বিট পুলিশিং কার্যক্রম স্হাপন করা হয়েছে।এ লক্ষে নগরীর তিনটি করে ওয়ার্ড মিলিয়ে একজন করে এস আই কে দায়িত্ব প্রদান করা হয়েছে মানুষ যেন পুলিশিং সেবাটা বেশী পায়।তিনি বিট পুলিশিং অফিসারদেরকে যে কোন ধরনের তথ্য প্রদান করে সহযোগিতা করার আহবান জানান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন নগরীর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান,ময়মনসিংহ মহানগর কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -৩ মোছাঃ শামীমা আক্তার,মহানগর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর আলী।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী,ফজলে রাব্বী সহ পুলিশ কর্মকর্তা,ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার( ডিবি )ওসি মোঃ শাহ কামাল আকন্দ,কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ফরিদ আলম,১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ, কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত)ফারুক হোসেন,মহানগর কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শুভ।
Leave a Reply