রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে-মেয়র টিটু

ময়মনসিংহে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে-মেয়র টিটু


আনোয়ার সাদত জাহাঙ্গীর ঃময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহ নগরীকে বর্জ্য শূন্য করার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে। বুধবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনে সুষ্ঠু আবর্জনা ব্যবস্থাপনায় বর্জ্য পরিবহনের জন্য আবর্জনাবাহী যানবাহনের জন্য স্টেশনের অভ্যন্তরে সড়ক ও ভেহিকল সেড নির্মাণ এবং ডাম্পিং স্টেশনের পরিবেশ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এসব কথা বলেন।
এসময় সিটি মেয়র আরো বলেন, এই ল্যান্ডফিল স্টেশনটি দীর্ঘদিন ধরেই আমরা চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করে আসছিলাম। আমাদের যানবাহনের সংকট ছিলো, আমাদের জায়গা সংকট ছিলো এবং অনেক সময় এ কাজে যাঁরা দায়িত্বে ছিলেন তাদের শতভাগ আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান করা যায়নি। তবে আমরা ইতোমধ্যে ল্যান্ডফিলের পাশ্ববর্তী জায়গা অধিগ্রহণ করেছি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে। যার ফলশ্রুতিতে পরিস্থিতির উন্নয়ন ঘটছে। দেশের অন্যান্য জায়গায় যেভাবে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও সেভাবে করা হবে। তার প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়মনসিংহকে বর্জ্য শূন্য করার জন্য বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রেও আমরা সফল হব ইনশাল্লাহ।
মেয়র জানান, শহরের প্রধান প্রধান সড়ক সমূহকে আবর্জনামুক্ত রাখতে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হবে। এ সময় মেয়র সিটি কর্পোরেশনের সম্প্রতি গৃহিত রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি কর্মকর্তাগণকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com