বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষে কোভিড ১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সেমিনার হলে উপজেলা প্রসাশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ সর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানা অফিসার ইনচার্জ মীর শরীফুল হক প্রমুখ।
Leave a Reply