আকাশ খাঁন রংপুর
শ্যামপুরসহ বন্ধ ঘোষিত ৬টি চিনিকল চালুর দাবিতে বুধবার রংপুর মহানগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিনিকল রক্ষা কমিটি।
দুপুরে নগরীর কাচারী বাজারে সামনে মানববন্ধনে অংশ নেন শ্যামপুর চিকিনলের শ্রমিক কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাসদ নেতারা। এতে শ্যামপুর চিনিকল রক্ষা কমিটির সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন বাবলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, অশোক সরকার, কুমারেশ রায়, শাহীন রহমান, গৌতম রায়, ডা: অধ্যাপক সৈয়দ মামুনুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম হককানী, মনিরুজ্জামান, উমর ফারুক, আমিনউদ্দিন বিএসসি, আখচাষী আলতাফ হোসেন, পুষ্প রঞ্জন বর্মণ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, চিনিকল চালুর দাবি মানা না হলে আগামি ২৪ জানুয়ারি আখচাষী, চিনিকলের শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রংপুর মহানগরী থেকে বদরগঞ্জ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে। পরে বহুমুখী ও আধুনিকায়ন করে শ্যামপুর চিনিকল চালুর দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
Leave a Reply