শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক শত্রুতার জেরে খুন; গ্রেফতার ০৪

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক শত্রুতার জেরে খুন; গ্রেফতার ০৪

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুরঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক শত্রুতার জেরে সিফাত খুন, র‍্যাব-১৩ এর অভিযানে মূল পরিকল্পনাকারী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গত ০৪ জানুয়ারি আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকার সময় প্রতিবেশি মতিউর রহমান মতি(মূল পরিকল্পনাকারী এবং হোতা) সিফাতকে বাড়ির পিছনে ফলজ বাগানে কৌশলে ডেকে এনে কোন কিছু বোঝার আগেই মাটিতে ফেলে বুকের উপর চেপে বসে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী করে রাখা গর্তে মাটিচাপা দেওয়া হয় সিফাত এর মরদেহ।
এরপর সিফাতের বাবাকে ফোন দিয়ে বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে, এবং মুক্তিপণের জন্য দাবি করা হয় আড়াই লক্ষ টাকা।

সিফাত নিখোঁজ হয় ০৪ জানুয়ারি ২০২১। তার বাবা আটোয়ারী থানায় গত ০৫ জানুয়ারি একটি নিখোঁজ এর সাধারণ ডায়েরি করে। এর পাশাপাশি ভিকটিমের বাবা নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী) এর সাথে যোগাযোগ করলে কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মুন্না বিশ্বাস এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে র‍্যাব-১৩ জানতে পারে খুনের লৌহমর্ষক বর্ণনা। পারিবারিক শত্রুতার জেরে বলি হতে হয় ফাহিদ হাসান সিফাতকে, সিফাত নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল হয়তো পেরে উঠেনি খুনির সাথে (মতি) সাথে।

নিখোঁজ হওয়ার সংবাদ প্রাপ্তির মাত্র ১৮ ঘন্টার মধ্যে র‍্যাব-১৩ এর চৌকস আভিযানিক দলটি ঘটনার রহস্য উন্মোচনসহ, মূল আসামী গ্রেফতার, মৃতদেহ এবং অন্যান্য আলামত উদ্ধার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com