মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারি কে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার ১২ (জানুয়ারি) রাত ১০ টার দিকে কালিয়া থানাধীন পেরোলী ইসলামী ব্যাংক এর সামনে থেকে তাদের ৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের-নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী ১/মোঃ আরমান মোল্ল্যা (২৪) পিতাঃ নুর ইসলাম,মাতাঃ সাবিনা বেগম কে (৫০) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২/মোঃ অলিফ খান(৩১), পিতা মৃত আলী আহম্মেদ খান,মাতাঃ ফাতেমা খান এর নিকট হইতে (২০) বিশ পিচ ইয়াবা ট্যাবলেট, উভয় সাং চন্দ্রপুর, থানাঃ অভায়নগর,জেলাঃ যশোরদের নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস, এর নেতৃত্বে এস আই মনির এর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস বলেন আসামিদ্বয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালীন সময়ে হাতেনাতে গ্রেফতার পূর্বক গ্রেফতাররকৃত আসামীদের নিকট হইতে মোট ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি, তাদের কালিয়া থানায় হস্তান্তর করা করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply