বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত


মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধি ।।


 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে ১২ জানুয়ারি সোমবার স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঐ পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি এবিএম জয়নুল আবেদীন জিহাদী। 
বিশেষ সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাক তাজউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঐ পরিষদ সহ-সভাপতি মো. নূরুজ্জামান, আ’লীগ নেতা মুক্তারুল আলম মুক্তা, জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ মহাদেব বসাক। প্রধান আলোচক ছিলেন, ঐ পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরাজী। এ ছাড়াও এতে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক নেতা, জেলা- উপজেলা পর্যায়ের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
স্বাগত বক্তব্য দেন মাহফুজা বেগম। অতিথিরাছাড়াও বক্তব্য দেন, শিক্ষক ইয়াকুব আলী, জামালউদ্দীন, ঐ পরিষদের উপজেলা কমিটির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক কবির হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দেশব্যাপি স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে সরকারি বেতনভূক্ত( এমপিওভূক্ত) করার জন্য সরকারের কাছে দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত কুমার বসাক। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com