বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর সমাধিতে যশোর সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে যশোর সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন


টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে)। মঙ্গলবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে টুঙ্গিপাড়ার ভিআইপি রেস্টহাউসে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচআর তুহিন। যুগ্ম সম্পাদক তবিবর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাবেক সভাপতি সাজ্জাদ খান রিমন , সাবেক সহ-সভাপতি ও দৈনিক কল্যাণ এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, যশোর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য জাহিদুল কবীর মিল্টন, সাবেক সদস্য প্রণব দাস, দৈনিক স্পন্দন এর বার্তা সম্পাদক মিজানুর রহমান মন, দৈনিক যশোর এর বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেল, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম,প্রতিনিধি ইউনিটের ডেপুটি প্রধান ইন্দ্রজিৎ রায়, দৈনিক সমাজের কথার ডেপুটি ইউনিট চিফ সুনীল ঘোষ, দৈনিক গ্রামের কাগজের ইউনিট চিফ এস এম আরিফ, দৈনিক স্পন্দন ইউনিট চিফ বিল্লাল হোসেন, প্রতিদিনের কথা ইউনিট চিফ এম এ রাজা। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মারুফ কবীর ও সাবেক সদস্য জিয়াউল হক, বর্তমান কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com