বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রতিবেশী চাচীর দেয়া এসিডে ঝলসে গেলো ৬ মাসের মিম

প্রতিবেশী চাচীর দেয়া এসিডে ঝলসে গেলো ৬ মাসের মিম

গাজীপুরে ছয় মাসের এক শিশুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু আফিয়া আক্তার মিমের মা বাদি হয়ে সামসুন্নাহার (৪০) নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

এর আগে গত শুক্রবার (৮ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সামসুন্নাহার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের মঞ্জরুল সরকারের স্ত্রী। এডিস নিক্ষেপের শিকার শিশু মিম একই গ্রামের ইমরানের হোসেনের মেয়ে।

শিশুর চাচা আরমান বলেন, ‘‘গত ৮ জানুয়ারি মায়ের কোল থেকে মিমকে নিয়ে যায় প্রতিবেশী সামসুন্নাহার। কিছুক্ষণ পর মিমের চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে তার গোপনাঙ্গ ও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে পুড়ে গেছে।

‘দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেমে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে বারডেমে নেওয়া হয়।”

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। তবে কী নিয়ে বিরোধ তা জানা জায়নি। তদন্ত চলছে। 

তিনি বলেন, ‘শিশুটির গায়ে যে পদার্থ দেওয়া হয়েছে, তা এসিড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর তা বলা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com