যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অবৈধ তিনটি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এইতথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নানা অনিয়ম ও ত্রুটির কারণে লাইসেন্সবিহীন তিনটি ক্লিনিক সোমবার বন্ধ ঘোষণার পর তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাগআঁচড়া ক্লিনিক জনসেবা ক্লিনিক ও, আল মদিনা ক্লিনিক।
সিভিল সার্জন জানান, লাইসেন্স করার জন্য একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। কিন্তু বাগআঁচড়া ক্লিনিক জনসেবা ক্লিনিক ও, আল মদিনা ক্লিনিক কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। অবৈধ এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায়ও প্রতারণা করা হচ্ছিলো। সোমবার ওইসব প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকাদের দেখা মেলেনি। প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিলো চিকিৎসক ছাড়াই। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা না মেনে পুরোপুরি অবৈধভাবে বাগআঁচড়া ক্লিনিক জনসেবা ক্লিনিক ও, আল মদিনা ক্লিনিকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। যে কারণে তিনটি ক্লিনিকেই তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
Leave a Reply