ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে মতামত প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান প্রমুখ।
Leave a Reply