বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলার লোকালয়ে আবার বাঘ আতঙ্ক

শরণখোলার লোকালয়ে আবার বাঘ আতঙ্ক


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


শরণখোলায় আবারো লোকালয়ে বাঘ আতঙ্ক। শনিবার রাতে সুন্দরবন থেকে একটি বাঘ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে ঢুকে পড়ে। বাঘটি ওই গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিচরণ শেষে আবার বনে ফিরে যায়। বাঘের পায়ের অসংখ্য ছাপ পড়ে রয়েছে গ্রামের ফসলে মাঠ, মাছের ঘের, নদীর চরে। রবিবার (১০জানুয়ারি) সকালে বাঘের পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীর।
বনবিভাগ জানায়, গত শুক্রবার (৮জানুয়ারি) রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারণী টহল ফাঁড়ি সংলগ্ন নদী সাঁতরে রসুলপুর বাজারের পাশে আলমগীর তালুকদারের বাড়ির সামনে থেকে বাঘটি গ্রামে চলে আসে। রাতে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে শনিবার সকালে নাংলী টহল ফাঁড়ির কাছের ভোলা নদী পার হয়ে আবার বনে ফিরে গেছে বাঘটি। এর তিন মাস আগে (৭ অক্টোবর-২০২০) আরো একটি রয়েল বেঙ্গল টাইগার ভারাট হওয়া ভোলা নদী পার হয়ে ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এসেছিল। এদিকে, বাঘ আসার খবরে দক্ষিণ রাজাপুর গ্রামের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। গ্রামবাসী তাদের গরু-মহিষ রক্ষায় গোয়ালে শক্ত ঘেরা দিয়ে রাতে আলো জ্বালিয়ে রাখার ব্যবস্থা করেছে। এব্যাপারে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা গ্রামের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com