বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলপুরে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল ফেলে পালিয়ে গেলো কঙ্কাল চোর

ফুলপুরে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল ফেলে পালিয়ে গেলো কঙ্কাল চোর


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের ফুলপুরে এক বস্তা ভর্তি মানুষের কঙ্কাল ফেলে পালিয়ে গেলো কঙ্কাল চোর। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়,ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর নিয়ামত গ্রামের আদর্শ কবরস্থানের দুইটি কবর থেকে ১০ জানুয়ারি রোববার রাতে মানব দেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। কবর থেকে কঙ্কালগুলো চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনগনের ধাওয়ায় কঙ্কাল রেখে পালয় ওই চোর। পরে বস্তা খুলে কঙ্কালগুলো পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন(৩০) বলেন, বাইকে করে ভাইটকান্দি থেকে চর নিয়ামত যাওয়ার সময় দেখতে পাই এক ব্যক্তি বস্তা ভর্তি কিছু জিনিস কাঁধে ফেলে নিয়ে যাচ্ছে। বস্তায় কি নিয়ে যাচ্ছেন জিঞ্জেস করা হলে সে থমকে যায়। এক পর্যায়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে আমি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা এই বস্তা খুলে একটি ছুড়ি, ১টি দাঁড়ি পাল্লা, হ্যান্ড প্লাভস, ২টি মাথার খোলি সহ মানবদেহের হাড় পাওয়া যায়।
এ বিষয়ে রামভদ্রপুরের ইউ.পি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, এটা আমাদের মুসলমান জাতির জন্য একটা লজ্জা জনক বিষয়। মৃত্যুর পরও মানবদেহের কঙ্কালের নিরাপত্তা না থাকা। আমরা কবরে মৃতদেহ রেখে নিশ্চিন্তে থাকার নিশ্চয়তা চাই।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান,কঙ্কাল ফেলে এক ব্যক্তি পালিয়ে যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com