সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাজনা-খারিজে হয়রানি বন্ধ ও বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

খাজনা-খারিজে হয়রানি বন্ধ ও বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার,খাজনা-খারিজে হয়রানি বন্ধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে গতকাল ১১ জানুয়ারি ২০২১,সোমবার সকাল ১১:৩০টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।রংপুর প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে কাচারীবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।সংগঠনের জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু,সংগঠক আব্দুস সামাদ,এমদাদুল হক বাবু,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন ভূমি অফিস, এসিল্যান্ড অফিসহ ভূমি সংক্রান্ত সকল অফিস দুর্নীতির আখড়া।ঘুস ছাড়া এসব অফিসে কোন কাজ হয়না।সামান্য অজুহাতে কৃষকদেরকে মাসের পর মাস ঘুরানো হয়। ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ থাকলেও বূমি অফিস তা মানে না।সিটি কর্পোরেশন হওয়ার পর কৃষি জমিরও বর্ধিত খাজনা দিতে সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে।অবিলম্বে এসকল অনিয়ম, দুর্নীতি, হয়রানি বন্ধ করতে হবে।সমাবেশে শেষে এসকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com