বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে গর্ভধারিণী মায়ের আকুতি আমার ছেলেকে বাঁচান আপনারা!

পটুয়াখালীতে গর্ভধারিণী মায়ের আকুতি আমার ছেলেকে বাঁচান আপনারা!

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

হতদরিদ্র ছেলের আকুতি,আমারও মন চায় স্কুলে যেতে,গ্রামের আলপথে দূর-দূরান্তে ছুটে বেড়াতে,বন্ধুদের সাথে আনন্দ করতে খেলার মাঠে খেলতে, এই চিন্তা ভাবনা পৃথিবীর সকল শিশুদেরই থাকে কিন্তু ভাগ্যের পরিহাস সে ইচ্ছে পূরণ হলো না।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুরের ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ শাহ-জাহান মুন্সির ছোট ছেলে মোঃ শাহ-জালাল(১২)জন্মের পর থেকে কানে একটি ছোট গোটার মতো ছিল বয়স বাড়ার সাথে সাথে সেটি আস্তে আস্তে বড় হয় কান সহ মাথার নিচের দিকে ঝুলে পড়ে। তার বয়স যখন পাঁচ থেকে সাত বছর হয় হতদরিদ্র অসহায় পরিবার সবার কাছে হাত পেতে কিছু টাকা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছিল তাদের সাথে চিকিৎসকের সাথে চুক্তি হয় ১১ হাজার টাকা কিন্তু চুক্তি হওয়ার পরে অপারেশন শুরু করেছিলেন কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে অপারেশন বন্ধ করে এবং উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা পরামর্শ দেয় হতদরিদ্র পরিবারকে। কিন্তু টাকার অভাবে পরিবারটি উন্নত চিকিৎসার জন্য কোথাও যেতে পারেনি।
শাহজাহান মুন্সী ও তাঁর সহধর্মিনী জানায়,আমি একজন আমি সামান্য চায়ের দোকান দেই যা হয় তা দিয়ে কোনমতে দিন চলে, আমার তেমন কোনো উপার্জন নেই, অর্থ নেই চার ছেলে মেয়ের সংসার আমার, শাহজালাল আমার ছোট ছেলে আমি চাই আমার ছেলেকে বাঁচাতে নতুন জীবন দিতে, চিকিৎসকের পরামর্শ নিয়ে ছিলাম চিকিৎসকরা বলছে আমার ছেলেকে উন্নত চিকিৎসা ও অপারেশন করতে তাহলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে কিন্তু প্রয়োজন অনেক অর্থের আমি কোথায় পাবো এই অর্থ।শাহজালালের মা বলেন,
শাহ’জালাল স্কুলে যেতে চায় না। স্কুলে গেলে অন্য শিশুরা ভয় পায়। আবার কেউ কেউ খারাপ মন্তব্য করে। স্কুলে দিয়ে আসলে কতক্ষণ পরে চলে আসে। অন্যান্য শিশুদের চিন্তা করে শিক্ষকরাও আগ্রহ দেখায় না।তিনি আরও বলেন, যখন কানের ভেতরে চুলকায় তখন অস্বভাবিক আচরণ করে। আমার ছেলের চিকিৎসায় জন্য অনেক টাকার প্রয়োজন হবে । আমাদের পক্ষে খরচ বহন করা সম্ভব নয় তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

আপনারা এই শিশুটির নতুন জীবন ফিরিয়ে দিতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। যোগাযোগ করতে পারেন শাহজালালের পিতার সাথে এই নাম্বারে-০১৭৪৬-৬৬৮১১৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com