রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে আ.লীগ

কালিয়ায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে আ.লীগ

স্টাফ রিপোর্টার নড়াইল:

রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নড়াইল ও কালিয়া দুটি পৌরসভায় দুই জন বিদ্রোহী প্রার্থী মেয়র পদে লড়ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খায়রুজ্জামান।

কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন নির্বাচন করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিলু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও কালিয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফকির মুশফিকুর রহমান লিটন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস দলের দুই বিদ্রোহীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com