বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩৫

শ্রীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ৩৫ জন আহত হয়েছে বলে দুই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

রোববার (১০ জানুয়ারি) দুপুরে পৌর শহরে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা শেষে পৌর শহরে শান্তিপূর্ণ মিছিলে বিএনপির মেয়র প্রার্থী ও তার সমর্থকরা হামলা করে। এতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে ঘটনায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে তার কর্মী-সমর্থকরা আমার ওপর হামলা করেছে।  বসতবাড়িসহ আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাকে নির্বাচনী প্রচারণা করতে না দেওয়ার ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে।  হামলার ঘটনায় ২০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। 

সংঘর্ষের খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আল-মামুন ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার আব্দুল আল-মামুন বলেন, বিএনপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাদের শান্ত থাকতে বলা হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com