সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।
আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
দিবস্টি উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে পার্টি অফিসে অনুষ্ঠিত হয়।এসময় রংপুর জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি এডভোকেট ইলিয়াস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব,জাসেম বিন হোসেন জুম্মন,দপ্তর সম্পাদক আমিন সরকার,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চৈতী রহমানসহ রংপুর জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে পুষ্পমাল্য অর্পণ করে।
Leave a Reply