বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে দুঃস্থদের মাঝে নাফিউল করিম নাফা’র শীতবস্ত্র বিতরণ।

কিশোরগঞ্জে দুঃস্থদের মাঝে নাফিউল করিম নাফা’র শীতবস্ত্র বিতরণ।


সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মানবতার সেবায় নিরন্তর পথচলা উত্তরবঙ্গ তথা নীলফামারী কিশোরগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ও জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণার সংগ্রামী সৈনিক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নাফিউল করিম নাফা’র সৌজন্যে হাড় কাঁপানো শীতে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর ২৫০ জন বয়স্ক নারী-পুরুষ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম চেয়ারম্যান বাড়িতে সুশৃংখল পরিবেশে, স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মানবতা মহানুভবতায় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, স্বেচ্ছাসেবক লীগের বাহাগিলী ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এ শীতে, শীত নিবারণের উষ্ণতার ছোঁয়া কম্বল হাতে পেয়ে কেউবা গায়ে, কেউবা বুকে জড়িয়ে আনন্দে উৎফুল্ল হয়ে দিগ্বিদিক ছুটছেন বাড়ির দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com