মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শ্রীপুরে গোয়েন্দা সদস্য পরিচয়দানকারী প্রতারক আটক

শ্রীপুরে গোয়েন্দা সদস্য পরিচয়দানকারী প্রতারক আটক

গাজীপুরের শ্রীপুরে ডিজিএফআই গোয়েন্দা সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা রাকিব (৩৬) মাগুরা জেলার সদর থানার বামনখালী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরাও ভোটারদের মন জয়ে ছুটছেন দ্বারে দ্বারে। এই সুযোগে প্রার্থীদের খোঁজ-খবর নিয়ে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে কৌশলে টাকা দাবি করতো। এমন খবরে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী প্রতারককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com