বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠিত

রংপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠিত

আকাশ খাঁন রংপুর

মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের আয়োজনে মেয়রকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা।

এ সময় ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,
বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা,মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান সহ অতিথিরা।
টুর্নামেন্টের উদ্বোধন কালে অতিথীরা বলেন, খেলাধুলার শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।দেশের ক্রিকেটে রংপুরের ক্রিকেটের বিরাট ভূমিকা রয়েছে। এ টুর্নামেন্টের আয়োজন করায় সিটি কর্পোরেশনের মেয়রকেও ধন্যবাদ জানান তারা।

এর আগে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী ঘাঘট গ্ল্যাডিয়েটরস ও বেগম রোকেয়া পাইওনিওর্স একাদশ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মেয়র।টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত টানা ১০ দিন চলবে এই টুর্নামেন্ট।
ঘাঘট গ্ল্যাডিয়েটরস দলের ক্যাপ্টেন আলাউদ্দিন বাবু জানান, জাতীয় দলে রংপুর অঞ্চলের ৯ জন ক্রিকেটার খেলেছে সুতরাং এ ধরনের টুর্নামেন্টের আয়োজন রংপুরের ক্রিকেটকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন জানান, এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার ফলে রংপুর অঞ্চলের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা তাদের নিজেদের যোগ্যতা প্রকাশের একটা প্লাটফর্ম পেয়েছে। এবং আমরা সবার প্রচেষ্টায় তাদেরকে জাতীয় পর্যায়ে খেলতে সাহায্য করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, বিসিবির পরিচালক ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com