শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি:

আজ (১০ জানুয়ারি) স্বাধীন বাংলাদেশ স্থপতি, বাঙালি জাতিসত্তার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭২ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান জালিমদের বন্দিশালা থেকে মু্ক্ত হয়ে দেশবাসীর নিকট ফিরে আসেন।

দিবসটির স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও অধ্যাপক ড. শামীমা বেগমের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালের নেতৃত্বে নীলদলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com