আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১০ জানুয়ারী) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম ( তুষার), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভূলা, নুরুল ইসলাম মোমেন প্রমুখ।
Leave a Reply