সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তালতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ১ ঘন্টায় ধর্ষক গ্রেফতার

তালতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ১ ঘন্টায় ধর্ষক গ্রেফতার


কাওসার হামিদ তালতলী,(বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেন(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া নিশ্চিত করছেন। এর আগে গতকাল(০৯ জানুয়ারী) রাত ১০টার দিকে থানায় একটি ধর্ষণ মামলা হয়। গ্রেফতারকৃত জামাল হোসেন(৩৫) উপজেলার মালিপাড়া এলাকার মতলেব হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশের এক বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকে। বাড়িতে একা থাকার সুযোগে গত ১ জানুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে দুই সন্তানের জনক জামাল হোসেন সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করেন কিশোরীকে। ঔ কিশোরী বিষয়টি পরের দিন সকালে তার দাদির কাছে বলেন। পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৫/২০২০ । মামলার মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক জামাল হোসেন কে অভিযান চালিয়ে গ্রেফতার করেন পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন এবিষয়ে থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। কিশোরীর মেডিকেল পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com