আব্দুর রশিদ জীবনঃ
আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী’র পক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
সৈয়দপুর উপজেলা ও পৌরসভার আয়োজনে
নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় ।
শনিবার সন্ধা থেকে সৈয়দপুর প্লাজার সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ, প্রধাণবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে
বিপুল ভোটে জয়ী করে সৈয়দপুর পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করার আহবান জানান ।
উল্লেখ্য সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রমিক নেতা আখতার হোসেন বাদল মারা যাওয়ার পর তার সহধর্মিণী রাফিকা আকতার জাহান বেবী কে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ ।
পথসভায় সভাপতিত্বে করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সঞ্চালনা করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র।
Leave a Reply