সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাবনা চাটমোহরে বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকার – বৃদ্ধ আটক

পাবনা চাটমোহরে বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকার – বৃদ্ধ আটক

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনা চাটমোহরে বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে সত্য নারায়ণ সরকার (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

স্থানীয়রা জানান,৮ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যার দিকে একই গ্রামের বাক প্রতিবন্ধী (১২) এক শিশুকে ময়দানের পুকুরপাড়ে আমগাছের নিচে বলাৎকার করেছিলেন সত্য নারায়ণ সরকার। এসময় এলাকাবাসী তাকে হাতে-নাতে আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সত্য নারায়ণ সরকারকে আটক করে। এবং শিশুটিকে উদ্ধার করে।

আটককৃত সত্য নারায়ণ সরকার চাটমোহর মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের টানমোড় গ্রামের সুরেশ সরকার ওরফে বোচা সরকারের ছেলে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ( চাটমোহর সার্কেল ) সজীব শাহরীন জানান, খবর পেয়ে ভিকটিম শিশুকে উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে ।

ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষা করানোর পাশা পাশি জবান বন্দি নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com