মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে হালচাল বর্ষসেরা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠিত।

রংপুরে হালচাল বর্ষসেরা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠিত।

শিশু-কিশোর২৪.কম এর প্রিন্ট ম্যাগাজিন ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর ২০২০ সালের বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: শাহনাজ বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম, শফিয়ার রহমান, সৈয়দ আরিফুল ইসলাম, জাকির আহমদ ও হামিম আব্দুল্লাহ। এ সময় ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর ৬ষ্ঠ সংখ্যার পাঠ উন্মোচন করা হয় এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।
অতিথিগণ তাদের বক্তব্যে ম্যাগাজিনটির সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ম্যাগাজিনের কিশোর সম্পাদক আহসান হাবিব মারুফ, নির্বাহী সম্পাদক এহসানুল হক তানভীর, সহযোগি সম্পাদক সৌহাত রাশেদিন, দেলোয়ার, আদিব ও প্রিন্স।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন, বর্ষসেরা লেখক রংপুর থেকে জেবা সামিহা তমা ও সানজিদা আক্তার, বর্ষসেরা স্বেচ্ছাসেবক নীলফামারী থেকে এনামুল, বর্ষসেরা প্রতিনিধি বগুড়া থেকে আব্দুল্লাহ। বর্ষসেরা শিশু লেখক রংপুর থেকে আব্দুল্লাহ হিম, বর্ষসেরা শিশু আঁকিয়ে রংপুর থেকে প্রাচূর্য ও লালমনিরহাট থেকে মাহিয়া রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com