শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে চালের গুদামে অভিযান জেলা প্রশাসনের!

রংপুরে চালের গুদামে অভিযান জেলা প্রশাসনের!

পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতকরণ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহার করার দায়ে রংপুর জেলার মাহিগঞ্জ এলাকায় বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন, রংপুর এর মোবাইল কোর্ট।

জেলার মাহিগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন,রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

তিনি আরও জানান, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় ৬ টি চাল গুদামের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান ৬ টি হলো জয়নাল ট্রেডার্স, ফারুক ট্রেডার্স, ফিরোজ ট্রেডার্স, আনসার ট্রেডার্স, মোখলেস ট্রেডার্স ও তাজুল ট্রেডার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com