শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শ্রীপুরে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ৩

শ্রীপুরে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ৩

গাজীপুরের শ্রীপুর থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিন তিনজনকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামের মো. আল ইমরান (২৫), কক্সবাজার পৌর এলাকার পেশকারপাড়া গ্রামের মো. সাইদুল ইসলাম বাপ্পি (২৯) ও গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর গ্রামের শান্তা ইসলাম সাথী (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পাওয়া খবরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের আল ইমরানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ইমরানের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুরসহ পাশের জেলায় সরবরাহ করতেন। উদ্ধার হওয়া অস্ত্র তারা চাঁদাবাজি, ছিনতাইসহ তাদের মাদক ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতেন।

র‌্যাব আরও জানায়, আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তারা অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারার অপরাধ করেছেন। উদ্ধারকৃত আলামত এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com