বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দালাল চক্রের দৌরাত্ম্যে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স (ছয় নারী দালালকে ৯০হাজার টাকা জরিমানা)

দালাল চক্রের দৌরাত্ম্যে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স (ছয় নারী দালালকে ৯০হাজার টাকা জরিমানা)


পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিশাল জনগোষ্ঠীর বিপরীতে একটি মাত্র সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, শয্যা সংকট থেকে শুরু করে নানা সমস্যার সম্মুখীন সেবা গ্রহণ করতে আসা সাধারণ জনগণ। এরই মাঝে গড়ে উঠেছে সুবিশাল দালালদের দৌরাত্ম, প্রতিনিয়ত এদের দ্বারা হেনস্তার শিকার হচ্ছে গ্রামের সাধারণ মানুষ সহ অধিকাংশ জনগণ। বারবার প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হলেও কিছুতেই এদের দ্বারা নিস্তার পাচ্ছেনা চিকিৎসা নিতে আসা গ্রামের সাধারণ জনগণ। দিনদিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে এদের সুবিশাল চক্র। এরই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের নানাভাবে ফুসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নেয়ার অভিযোগে ছয় নারী দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অর্থ দন্ডপ্রাপ্তরা হলো লিলি বেগম লিয়া, পিয়ারা বেগম, নূরজাহান বেগম, জান্নাতুলনেছা লিপি, রোখসানা বেগমল ও আসমা বেগম। বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে ওই আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক প্রত্যেক আসামীকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com