বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় সর্বস্তরের মানুষের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়ায় সর্বস্তরের মানুষের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান অদ্য ৭ জানুয়ারী (বৃহস্পতিবার) কালিয়ার সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করেছেন।ওইদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাবাড়িয়া ইউপির সচিব মো. রেজাউল করিম, সদস্য মো. ইলিয়াছ আহম্মেদ, পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান মো. জহুরুল হক মোল্যা, সালামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ, বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. ফোরকান মোল্যা, হামিদপুর ইউপির চেয়ারম্যান পলি বেগম. কালিয়া প্রেসকাবের সভাপতি মশিউল হক মিটু, সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্য তপন কুমার দাশ, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ তরিকুল আলম ও মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা শেখ আবু রায়হান, কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, সহকারি কমিশনার (ভ’মি) মো. জহুরুল ইসলাম ও ইউএনও মো. নাজমুল হুদা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাদের তুলে ধরা কালিয়া উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক। এর আগে তিনি বগুড়া, কিশোরগঞ্জ, এবং লালমনিরহাটে উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , শিক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারিরা অংশ গ্রহন করেন। সভা শেষে নবাগত জেলা প্রশাসককে উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ আই বি এন টেলিভিশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com