ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী সরকার পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা পরিবারের ৫বিঘা সরিষা ক্ষেতে জংগল মারা বিষ স্প্রে করে নষ্ট করেছে প্রতিপক্ষ। জানা যায়, সেনিহারী সরকার পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল জব্বার সরকারের ছেলে হুমায়ুন কবির বিপ্লবের ৫বিঘা সরিষা ক্ষেতে জংগল মারা বিষ স্প্রে করে নষ্ট করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে ০৫ জানুয়ারি ভোর রাতে।বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল জব্বার সরকারের ছেলে হুমায়ুন কবির বিপ্লব গণমাধ্যমকে জানান,
আমার ৫বিঘা সরিষা ক্ষেতে জংগল মারা বিষ স্প্রে করে নষ্ট করেছে দলিল বহির্ভূত বর্তমান মোতওয়াল্লী রেজেকুল। তার সাথে জমি-জমা নিয়ে প্রায় ২ মাস যাবৎ বিরোধ চলছে। সে একটা মামলাবাজ ছেলে। হুমায়ুন কবির বিপ্লব আরো বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান আমি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবী জানাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান হুমায়ুন কবির বিপ্লব।
Leave a Reply