মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নড়াইলে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে ইমামদের জন্য বরাদ্দকৃত প্রনোদনার টাকা আত্মসাৎ

নড়াইলে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে ইমামদের জন্য বরাদ্দকৃত প্রনোদনার টাকা আত্মসাৎ


নড়াইলের নড়াগাতী থানার দক্ষিন যোগানীয়া পুরাতন বাড়ী জামে মসজিদের ইমামের নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রদত্ত প্রনোদনার ৫০০০/= টাকা আতœসাতের অভিযোগে ইউএনও কালিয়া বরাবরে অভিযোগ দাখিল করেছেন ওই মসজিদের সেক্রেটারী মোঃ আয়ুব আলী শেখ। অভিযুক্তরা হলেন যোগানীয়া গ্রামের মৃত আলী মোল্যার ছেলে মোঃ আয়াত আলী মোল্যা (৬০) ও দক্ষিন যোগানীয়া গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে ও ওই মসজিদের সভাপতি হাবিবুর রহমান বাবলু (৫০)।

৫ ডিসেম্বর (মঙ্গলবার) এ বিষয়ে সমাধান চেয়ে ওই মসজিদের সেক্রেটারী অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রনোদনা স্বরূপ সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদের ইমামদের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বিগত ৩মে ২০২০ খ্রীঃ তারিখে অত্র মসজিদের ইমাম মওলানা আব্দুল আজিজ এর নামে পাঁচ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু মসজিদ কমিটির সভাপতির যোগসাজসে অত্র মসজিদের ইমাম আব্দুল আজিজের নাম পরিবর্তন করে যোগানীয়া গ্রামের আয়াত আলী মোল্যার নাম ঢুকিয়ে প্রদত্ত পাঁচ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ সমস্যা সমাধানের জন্য উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাননি।

মসজিদের সেক্রেটারী আয়ুব আলী শেখ বলেন, সভাপতির নির্দেশে বিগত ০৩মে ২০২০ সালে দক্ষিন যোগানীয়া পুরাতন বাড়ী জামে মসজিদ কমিটির সভায় ইমাম মওলানা আব্দুল আজিজকে বরাদ্দকৃত ৫,০০০ টাকা উত্তোলনের অনুমতি দেন সভাপতি। অথচ আব্দুল আজিজ গিয়ে জানতে পারেন ওই মসজিদের নামে বরাদ্দকৃত টাকা আয়াত আলী তুলে নিয়েছেন। এটা কি করে সম্ভব প্রশ্ন এলাকাবসীর।

অভিযুক্ত সভাপতি হাবিবুর রহমান বাবলু বলেন, প্রনোদনার টাকা কে উত্তোলন করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে ষড়যন্ত্রমুলক হয়রানী করা হচ্ছে।

এ বিষয়ে ইউএনও কালিয়া মোঃ নাজমুল হুদা বলেন, অভিযোগের কপি পেয়েছি। তদন্তের জন্য ওসি নড়াগাতীকে নির্দেশদেওয়া হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com