বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারে গাঁজা সহ আটক-৩

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারে গাঁজা সহ আটক-৩

ময়মনসিংহঃ ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারে করে বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করার সময় ড্রাইভার সহ তিনজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়ার নেতৃত্বে এস আই সাইকুল ইসলাম সংগীয় ফোর্সের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে তারাইকান্দি উত্তরপাড়া থেকে ১ কেজি গাঁজা, ব্যবহৃত প্রাইভেটকার ও ড্রাইভার সহ তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কৃষ্ণপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে আবুল কাশেম(৪২), দেবাল গ্রামের রইছ উদ্দিনের ছেলে আসাদ রইছ(২৩) ও একই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে ফরজুল ইসলাম ফজলু(২৯)। আটককৃত প্রাইভেট কার রেজি নং- ঢাকা মেট্রো -গ ৩১-৩৯৯৮। বুধবার সকালে আটককৃতদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ধোবাউড়া থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com