বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মানিকছড়িতে ইয়াবাসহ আটক ১।

মানিকছড়িতে ইয়াবাসহ আটক ১।

জেলার মানিকছড়ি উপজেলা গচ্ছাবিল এলাকা হতে ১০পিস ইয়াবাসহ (মাদকদ্রব্য) রাজীব পাল (২২) নামে একজনকে আটক করেছে খাগড়াছড়ি ডিবি পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকার পাকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার সদর ১নং মানিকছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মৃত. দীলিপ পালের ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, ডিবি পুলিশ খাগড়াছড়ি ইউনিটের এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকার পাকা রাস্তার উপর থেকে রাজীবপালকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাকে মানিকছড়ি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মানিকছড়ি থানার মামলা নং-১, তারিখ:০৫-০১-২০২০ইং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com