শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে মুজিববর্ষের ১৩০৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর

ময়মনসিংহে মুজিববর্ষের ১৩০৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর


মুজিববর্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য ঘর নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে ৪ হাজার ৭০৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৩০৫টি গৃহ নির্মাণকাজ শেষ হচ্ছে আগামী ১০ জানুয়ারির মধ্যে। ইতোমধ্যে যাদের ঘর দেয়া হবে এমন ‘ক’ শ্রেনির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন কাজ সম্পন্ন করা হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা অনুযায়ী উপকারভোগী নির্বাচন ও ঘরের গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট সময়ে ঘর হস্তান্তরের জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরগুলো সুষ্ঠুভাবে নির্মাণে আমাদের টিম সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এ বিষয়ে মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা জোরদার মনিটরিং করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেনিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। টিনের চাল, দেয়াল ও মেঝে পাকা বাড়িগুলো সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে। দ্রুত এবং গুণগত মান নিশ্চিত করে ঘর নির্মাণের পর তা উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
মোঃ মিজানুর রহমান আরও জানান, জেলার ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৩০৫টি ঘর নির্মাণকাজ একযোগে চলছে যা এখন শেষ পর্যায়ে রয়েছে। উপজেলাওয়ারি ঘরে সংখ্যা হচ্ছে: ময়মনসিংহ সদর উপজেলায় ২৫০টি, মুক্তাগাছায় ৫০টি, ফুলবাড়ীয়ায় ৫০টি, ত্রিশালে ৫০টি, ভালুকায় ১৯৯টি, গফরগাওয়ে ২০০টি, নান্দাইলে ৬২টি, ঈশ্বরগঞ্জে ৫০টি, গৌরীপুরে ১০২টি, তারাকান্দায় ৫০টি, ফুলপুরে ৯৭টি, হালুয়াঘাটে ১০০টি ও ধোবাউড়ায় ৪৫টি। আগামী ১০ জানুয়ারির মধ্যে ঘরগুলোর নির্মাণকাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

ময়মনসিংহের বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৫ আল মামুন মুর্শেদ। এই সময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com