বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ০৫ জানুয়ারি ২০২১:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে গত ১৭ মার্চ ২০২০ তারিখ হতে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপিত হবে।

এরই অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০৫-১-২০২১) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর অডিটরিয়ামে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১” উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান উপস্থাপন করেন, সেনাসদর, আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উক্ত ম্যারাথনে দেশ ও বিদেশের এলিট রানার, সার্ক (ঝঅঅজঈ) রানার এবং বাংলাদেশী রানারসহ আনুমানিক ২০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। আর্মি স্টেডিয়াম থেকে ৪২.১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১.০৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতার্তুক এভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) ব্যবহৃত হবে। ফুল ম্যরাথনে অংশ নেবেন ১০০ জন, যা শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায়। অপরদিকে ১০০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হবে একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে। ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে ম্যারাথনে অংশ নিতে হবে।

এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান, সেনাসদর, এমটি পরিদপ্তর এর কর্ণেল স্টাফ কর্ণেল মোঃ শওকত ওসমান, স্পোর্টস্ ভিশন লিমিটেড এর চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের জেনারেল সেক্রেটারী এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com