শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নড়াইলে ৪৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ

নড়াইলে ৪৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারি কে ইয়াবাসহ আটক। সোমবার ৪ (জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে নড়াইল পৌরসভাধীন ভূওয়াখালী পুরাতন বাস টার্মিনাল ফলপট্টির সামনে পাকা রাস্তার উপর হইতে তাকে ৪৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের-নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান(২৫), পিতাঃ মনজুর শেখ,সাং ডুমুরতলা বেগ পাড়া (পৌরসভা), থানা ও জেলা নড়াইল কে, নড়াইল পৌরসভাধীন ভূওয়াখালী পুরাতন বাস টার্মিনাল ফলপট্টির সামনে পাকা রাস্তার উপর হতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই মাফুজুর রহমান,এ এস আই সেলিম মুন্সি, এ এস আই মফিজুর রহমান কং বখতিয়ার,শিবলি,সরোয়ার সহ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস বলেন গ্রেফতাররকৃত আসামীর নিকট হইতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করি,,পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ধৃত আসামী গ্রেফতার করা কালীন সময়ে আরও একজন চিহ্নিত মাদক (সম্রাট) ব্যবসায়ী পালিয়ে যায় তাকে আটক এর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com