বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

নারায়ণগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে মেয়র আইভী ওই মামলার আবেদন করেন।  আদালত মামলার আর্জি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মেয়র আইভীর আইনজীবী সিরাজুল ইসলাম। 

জানা গেছে, মামলায় প্রদীপ দাস নামে এক কানাডা প্রবাসীকেও আসামি করা হয়েছে। তিনি ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। 

মামলায় অভিযোগ করা হয়, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশে উক্ত ইউটিউব চ্যানেলে বিবাদী প্রদীপ দাস ও খোকন সাহা আইভীর নামে মিথ্যে উদ্ভট অভিযোগ ছড়িয়েছেন। 

মামলার বরাত দিয়ে মেয়র আইভীর আইনজীবী এড. সিরাজুল ইসলাম জানিয়েছেন, মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন। ট্রাইব্যুনালের বিচারক মো.আফসান জগলুল হোসাইন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। 

এদিকে মামলার বিষয়ে অবগত হয়েছেন কিনা জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা জানান, ‘আমার বিরুদ্ধে আইভী একটি মামলা দায়ের করেছে বলে লোকমুখে জানতে পেরেছি। তবে এখনো মামলার নথি হাতে পাইনি। নথি হাতে পেয়ে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবো। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com