বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ মিনার ভাংচুর

ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ মিনার ভাংচুর

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাংচুর করা হয়েছে।
রোববার মধ্যরাতে অজ্ঞাতরা শহীদ মিনারটি ভাংচুর করে। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ বিদ্যালয়ে পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি রোববার রাতে ভাংচুর করা হয়েছে। ভোর সকালে মানুষজন শহীদ মিনার ভাংগা অবস্থায় দেখতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন। পরে প্রশাসনিকভাবে অন্যান্য দপ্তরের কর্মকর্তা গণ বিদ্যালয়টি পরিদর্শন করেন।
যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, গত বছর ও এই শহীদ মিনারটি ভাংচুর করা হয়। গতকালও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেদিন রাত ১১টা পর্যন্ত চৌকিদার পাহারায় ছিল। ভোরে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে দেখতে পায় শহীদ মিনারটি ভাংগা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, এটা একটা উস্কানিমূলক ঘটনা। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠনের কাজ চলছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর বলেন, সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের জন্য কাজ শুরু করা হবে এবং সকল স্কুলের শহীদ মিনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com