আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ
সোমবার ৪ জানুয়ারী সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন মামারেশপুর গ্রামে দুইশত বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন র্যাব-১৪ এর ইমাম ও খতিব মো: দেলোয়ার হোসেন ।
অনুষ্ঠানের শুরুতে র্যাব-১৪ এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা মো: রুহুল আমিন (ডিএফও), ভালুকা উপজেলা চেয়ারম্যন আবুল কালাম আজাদ ।
এ সময় উপস্হিত ছিলেন র্যাব-১৪ উপ-অধিনায়ক মেজর মো: ফজলে রাব্বি বিএসপি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কিউএস) সমীর সরকার, ভালুকা রেঞ্জ বনকর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন সহ বন ও র্যাব-১৪ অফিসারগন ।
বক্তরা বলেন মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রিশ লক্ষ বীর শহিদদের স্বরনে আমরা ত্রিশ লক্ষ গাছের চারা রোপণ করেছি । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে গাছ বিতরন সহ বনাঞ্চল রক্ষার্থে কাজ করে যাচ্ছেন ।
Leave a Reply