সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাবেয়া খাতুনের চলে যাওয়া সাহিত্য অঙ্গণের অপূরণীয় ক্ষতি -তথ্যমন্ত্রী

রাবেয়া খাতুনের চলে যাওয়া সাহিত্য অঙ্গণের অপূরণীয় ক্ষতি -তথ্যমন্ত্রী

ঢাকা, সোমবার ০৪ জানুয়ারি, ২০২১:

‘কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের চলে যাওয়া পুরো বাংলা সাহিত্য অঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বাংলা একাডেমী প্রাঙ্গণে সদ্যপ্রয়াত রাবেয়া খাতুনের কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে গভীর শোক জানিয়ে পরম স্রষ্টার কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বাংলা সাহিত্যে রাবেয়া খাতুনের মতো নারী লেখিকা খুব বেশি নেই উল্লেখ করে ড. হাছান বলেন, ‘রাবেয়া খাতুন বাংলাদেশের এমন একজন লেখিকা যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ৫০টির বেশি উপন্যাস, চারশত ছোট গল্প তিনি রচনা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেসময় সাহিত্যচর্চা শুরু করেছিলেন, তখন একজন নারীর পক্ষে সাহিত্যচর্চা এত সহজ কাজ ছিল না। সেই সময় সাহিত্যচর্চা শুরু করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।’

রাবেয়া খাতুন শুধু নিজে লেখিকা হিসেবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমনা পরিবার হিসেবে গড়ে তুলেছেন বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ফরিদুর রেজা সাগর তারই সন্তান, যিনি শুধুমাত্র টেলিভিশন পরিচালনা নয়, চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি অঙ্গণে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে ধারণ ও লালন করছেন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের অন্যান্য সন্তান-সন্ততি ও পরিবারের সবাই আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন উল্লেখ করে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান ড. হাছান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com