বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ডেইলি স্টার ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের ওপর হামলা তাঁর নামে মিথ্যা মামলা দায়ের এবং প্রথম আলো বাউফল উপজেলা প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে গণমাধ্যম কর্মীদের হয়রানী বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য শফিউল ইসলাম সৈকত, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, প্রথম আলো বন্ধু সভার সভাপতি শাকিল হাওলাদার রনি ।

বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান । প্রথমআলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। গত ৫ জুন রাজাপুর উপজেলার স্বস্থ্য কমপ্লেক্স এলাকায় সোহাগ ক্লিনিকের মালিক ও কর্মচারিরা সংবাদ প্রকাশের জের ধরে জহিরুল ইসলাম জুয়েরের উপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

এ ছাড়া ঈদুল ফিতরের আগের দিন গত ২৪ মে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা তাপস দাস নিহত হয়। এ ঘটনায় নিহত তাপসের বড় ভাই পংকজ চন্দ্র দাস বাদি হয়ে পৌর মেয়রসহ ৩৫ জনের নামে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ২০ নম্বর আসামী করা হয় মিজানুরকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com