শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৮

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৮

গাজীপুর প্রতনিধি

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-যাত্রীবাহী লেগুনা মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ আটজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শনিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন জানান, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মাওনা হাইওয়ে থানার সামনে মাওনা থেকে যাত্রীবাহী লেগুনা বরমী যাওয়ার পথে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী ময়মনসিংহের নান্দাইলের নার্সারী ব্যবসায়ি আবুল হোসেনের স্ত্রী মৌসুমী (২৮) তার দুই ছেলে রিমন (৯) ও হোসাইন (৬) ছাড়াও রজনীসহ (৮) আরো চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রথমোক্ত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত তাদের কেউ মারা যাওয়া তথ্য যানা যায় নি। এ ঘটনায় ট্রাক চালক শাহাদত হোসেনকে (৩০) আকট করা হয়েছে। তিনি টাঙ্গাইল সদরের পারকুশিয়া গ্রামের সামসু হোসেনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com