মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল জেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার জন্য বেশ কিছু ভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর কিন্তু আইনের তোয়াক্কা না করে পুনরায় ভাটায় জ্বলছে কাঠ তৈরি হচ্ছে ইট ক্ষতি হচ্ছে পরিবেশের।
গত ২২ (ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটাভাটা ভাঙ্গার অভিযান পরিচালনা করা হয় এতে পরিবেশ অধিদপ্তর যাশোর অঞ্চলের উপপরিচালক সাঈদ আনোয়ার এর নেতৃত্বে কালিয়া উপজেলার ৪টি ইটভাটা ভাঙ্গা হয় এবং ৬টি কে জরিমানা করা হয়।
এরপর সরোজমীন এ গিয়ে দেখা যায় কালিয়া পাটকেলবাড়ি স্ট্রার ব্রিকস প্রোঃ মোঃ ইয়াসিন মোল্যা,ভাই ভাই ব্রিকস প্রোঃ লিটন মোল্যা,সান ব্রিকস প্রোঃ সাদ্দাম খান,এম কে ব্রিকস প্রোঃ হাসান উদ্দিন,মা ব্রিকস প্রোঃ বুলবুল আহমেদ বাবুপুর কালিয়া,আর বি আই ব্রিকস প্রোঃ আকিজ এসব ভাটায় পুনরায় অবৈধ ভাবে পুনরায় ইট তৈরি এবং জ্বালানি কাঠ পুড়ানো হচ্ছে।
এরমধ্যে স্টার ব্রিকস,সান ব্রিকস এবং খান ব্রিকস নদীর পাড়ের মাটি কেটে ইট তৈরি করছে এমন দৃশ্য দেখা যায় যা নদী ভাংগনের ঝুকি বাড়াচ্ছে এবং ফসলি জমি বিলিন হচ্ছে।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের যাশোর অঞ্চলের উপপরিচালক সাঈদ আনোয়ার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অবৈধ ইট ভাটা ভাঙ্গা হয়েছিলো কিন্তু ভাটা পুনরায় চালু হয়েছে বিষয়টি সম্পর্কে আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি অবৈধ ইট ভাটা পুনরায় যারা চালু করেছে তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply