বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

আকাশ খাঁন রংপুর

নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২ জানুয়ারি) রংপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস এর উদ্বোধন করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার জনাব এবি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর। জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান প্রধান অতিথির বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার জন্য সমাজসেবা অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানান। একইসাথে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। পরে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com