সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রিসাং ঝর্ণার পানিতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

রিসাং ঝর্ণার পানিতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণার পানিতে ডুবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী অপু চন্দ্র দাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১ম বর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী।

জানা যায়,অপু চন্দ্র দাশ খাগড়াছড়িতে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলো। এরপর খালাতো ভাই প্রিতম দেবনাথকে নিয়ে ঘুরতে বের হয় এবং অপু ও তার খালাতো ভাই প্রিতম দুজনেই পানিতে ডুবে মারা যায়।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঘটনা ঘটলেও রিসাং ঝর্ণার উপরের কূপে ঘটায় সংবাদ দেরিতে পৌঁছে। পুলিশ খবর পেয়ে শেষ বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, দুপুরে দুই খালাতো ভাই মোটরসাইকেল যোগে ঝর্ণায় ঘুরতে আসে। তারা পাহাড় বেয়ে ঝর্ণার উপরের অংশে উঠে। এসময় পা পিছলে দুজন কূপে পড়ে যায়। সাঁতার না জানায় কেউ উঠতে পারেনি।

অপু চন্দ্র দাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার মাদাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com