বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ি রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

খাগড়াছড়ি রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

খাগড়াছড়ি প্রতিনিধি : 

পার্বত্য জেলা খাগড়াছড়ি মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেবনাথ (২৩) নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।


নিহত প্রীতম দেবনাথ খাগড়াছড়ি শহরের রুখুই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ লহ্মীপুর সদরের ভাঙ্গাখা গ্রামের দেবব্রত দাশের ছেলে।

স্থানীয়রা জানান, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে তারা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

বিকেলে স্থানীয়রা মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অপু চন্দ্র দাশের বন্ধু সোহেল জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেবনাথের সঙ্গে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু। এরপর ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঝর্ণার উৎসমুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে তাদের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেখানে যায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মুত্যু হয়। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com